×

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা

বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলার মোট ১২ জন আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন আসামি ইতিমধ্যে মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল। আর অপরাধ প্রমাণিত হওয়ায় অপর এক আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় এই ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই হামলায় স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হন।

এদিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া ব্যক্তিরা ও তাদের আইনজীবীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজন বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

খণ্ডিত মরদেহ উদ্ধার মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App