×

জাতীয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী

কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই

ছবি: সংগৃহীত

আমাদের অনেকেই বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন, আমি সেভাবে চিন্তা করি না। বরং এই দেশের মানবসম্পদকে দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বপ্ন পূরণ অর্গানাইজেশন আয়োজিত "স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট করে বর্তমান তরুণ সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো সহজ। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমান জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় আগামীদিনে তথাকথিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের ব্যাপারে পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই।

তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়াগাঁ পাচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত নিজের স্বপ্ন ও অধ্যাবসায়ের উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও কর্মনিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই সফলতা অর্জন সম্ভব।

এ সময় স্বপ্ন পূরণ অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের সিইও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আনসার আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কুইজসহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App