×

জাতীয়

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:১২ পিএম

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের এক ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।

তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ভাড়া বাসায় তার মরদেহ পাওয়া গেলো। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের এক কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ফারা ফোরদৌসের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়- গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান এবং সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা গেছে, ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App