×

জাতীয়

যাকাত ডেটাবেজ ও যাকাত টেলিভিশন চালুর প্রস্তাব পার্থর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

যাকাত ডেটাবেজ ও যাকাত টেলিভিশন চালুর প্রস্তাব পার্থর

ছবি: ভিডিও থেকে নেওয়া

যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি ডেটাবেজ তৈরি ও ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

জাতীয় সংসদে শনিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যাকাত বাংলাদেশের অর্থনীতির একটি ‘হিডেন ইকোনমি’। কিন্তু দেশে কত টাকা যাকাত দেওয়া হয়, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব নেই।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনি আসনে কারা যাকাত পাওয়ার যোগ্য, তাদের নামের একটি ডেটাবেজ থাকা উচিত। এতে দেশে-বিদেশে থাকা দাতারা সহজে প্রকৃত ব্যক্তির কাছে যাকাত পৌঁছে দিতে পারবেন।

প্রতি আসনে ২০ হাজার জন করে ধরলে ৫০ থেকে ৬০ লাখ মানুষের তথ্যভান্ডার তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন ভোলা-১ (সদর) আসনের এ এমপি।

যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই যাকাত দিতে চান, কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছানোর সহজ ব্যবস্থা না থাকায় পারেন না।

ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি যাকাত ব্যবস্থা জনপ্রিয় করতে ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দেন তিনি।

বাজেটের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক দিকের প্রশংসা করে পার্থ বলেন, “এটি একটি স্বৈরাচার ও জনগণের সরকারের মধ্যে পার্থক্য।”

বাজেটে এতিম, নারী, বিপন্ন মানুষ ও শারীরিকভাবে চ্যালেঞ্জড মানুষের জন্য চিন্তা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের জন্য তাকে অভিনন্দন জানান পার্থ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত ৩০

গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত ৩০

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App