×

জাতীয়

সংসদ দর্শনে আসা শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

সংসদ দর্শনে আসা শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেয়ার আহ্বান জানান। একইসঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই

পুলিশ নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এটিএম আজহারের

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এটিএম আজহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App