×

জাতীয়

বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকায় তিন দফা ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৬ এএম

বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকায় তিন দফা ভূমিকম্প

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের তিনটি অঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে এক ঘণ্টারও কম সময়ে তিন দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে এসব কম্পন রেকর্ড করা হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, অর্থাৎ ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এলাকায় ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে।

পরে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।

এর আগেও রোববার একই অঞ্চলে দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার একটি এবং সন্ধ্যায় মণিপুরের কাংপোকপির কাছাকাছি এলাকায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ তিনটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App