×

জাতীয়

সংসদে মির্জা ফখরুল

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ

ছবি : সংগৃহীত

বি‌রোধী দলীয় সংসদ সদস্যদের (এম‌পি) আস‌নে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থে‌কে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধী দলীয় এম‌পি‌দের আসনের জন্য রাখা হয়নি। পরবর্তীতে সেখানে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের আগে সরকারি দ‌লের সংসদ সদস‌্যদের (এম‌পি) আস‌নে বরাদ্দ দেওয়া হলেও, বি‌রোধী দলের এম‌পিদের আসনে দেওয়া হয়‌নি। এ নি‌য়ে তারা সংস‌দে সমা‌লোচনা ক‌রেন। 

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় এম‌পি‌দের আসনে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। 

পরে ঢাকা-১২ আসনের জামায়া‌তে এম‌পি সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাঁকে ফ্লোর দেননি। 

এরপর স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, জেলা পরিষদ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি।

স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন হা‌ফিজ উদ্দিন। এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব করায় ধন‌্যবাদ জানান স্পিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App