×

জাতীয়

পূর্বাচলকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম

পূর্বাচলকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা এখন থেকে ঢাকা জেলার অধীনে থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার (নিকার) ১২১তম বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ—এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানিয়েছে।

সূত্রটি আরো জানায়, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত। তাই এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির শোভাযাত্রা যেসব সড়কে, অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা যেসব সড়কে, অংশ নেবেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা, পুতিনের কাছে বার্তা

ট্রাম্পের হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা, পুতিনের কাছে বার্তা

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

ছুটির দিনে ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

ছুটির দিনে ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App