×

জাতীয়

রাজধানীতে পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

রাজধানীতে পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে চকবাজারের কামালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাইফুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার  সুলতান হাওলাদারের ছেলে। তিনি চকবাজার কামালবাগ এলাকায় থাকতেন। তারা পাঁচ ভাই-বোন।

সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা খোকন বলেন, ‘সাইফুল পলিথিন কারখানায় কাজ করতেন। রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় মেশিন পুরোটাই বিদ্যুতায়িত হয়। পরে মেশিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

সেতুমন্ত্রী পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে খাদ্য ও স্বাস্থ্যসংকট

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে খাদ্য ও স্বাস্থ্যসংকট

তেজগাঁওয়ে  বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App