×

জাতীয়

সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

ছবি : সংগৃহীত

সন্ত্রাসবাদের পরিবর্তিত ও ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

নিউইয়র্ক সময় বুধবার (১ জুলাই) জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল নিয়ে অনুষ্ঠিত বিতর্কে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

আরো পড়ুন : পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত উদ্যোগে সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গৃহীত সব পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে পরিচালিত হওয়া উচিত।

তিনি সন্ত্রাসবাদের মূল কারণ দূর করা, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

অ্যাটর্নি জেনারেল ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App