×

জাতীয়

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির জন্য ২৬ সদস্যবিশিষ্ট একটি নতুন নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, ভূমি সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, শিল্প সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিদ্যুৎ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, বাণিজ্য সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর নির্বাহী পরিচালক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনোনীত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটির দুই প্রতিনিধি।

এ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী কমিটির প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক জাতীয় পরিবেশ নীতির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ, বাস্তবায়ন কার্যক্রম বিশ্লেষণ করে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ প্রদান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সমস্যার প্রাথমিক সমাধানে উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজন হলে বিষয়টি জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির কাছে উপস্থাপন করা।

এ ছাড়া জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণসহ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও নির্বাহী কমিটি বিবেচনা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগদ অর্থ পেতে রপ্তানিকারকদের কেন্দ্রীয় ব্যাংকের নতুন সুবিধা

নগদ অর্থ পেতে রপ্তানিকারকদের কেন্দ্রীয় ব্যাংকের নতুন সুবিধা

বিপিএল দুর্নীতির অভিযোগে তিনজনের নাম প্রকাশ করল বিসিবি

বিপিএল দুর্নীতির অভিযোগে তিনজনের নাম প্রকাশ করল বিসিবি

এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

চরম ঝুঁকিতে বাংলাদেশ এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

শিক্ষামন্ত্রী ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App