×

জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি ও নেতারা ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকাটের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তারা ইরানে গিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

অন্যদিকে একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

জানা গেছে, তারা ইরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজা ও শোক অনুষ্ঠানে অংশ নেবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App