×

জাতীয়

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জনকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জনকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি বাসা থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফজলুর রহমান বর্তমানে কর্মরত রয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

সুখরঞ্জন বালি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ২০১২ সালে ট্রাইব্যুনালে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি নিখোঁজ হন। পরে তিনি দাবি করেন, তাঁকে ভারতে নিয়ে গিয়ে দীর্ঘ সময় কারাবন্দী রাখা হয়েছিল।

গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সুখরঞ্জন বালি গুম, অপহরণ, নির্যাতন এবং প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে আটকে রাখার অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনের নাম উল্লেখ করেন।

সুখরঞ্জন বালির অভিযোগ অনুযায়ী, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং তাঁর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার কারণেই তাঁকে গুম, অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App