×

জাতীয়

মিরপুর-৬ এ অফিসার্স কোয়ার্টারে আগুন

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Icon

বাপ্পী খাঁন, ঢাকা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

রাজধানীর মিরপুর-৬ নম্বরের টি-ব্লক অফিসার্স কোয়ার্টার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে।

সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৮টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বেজমেন্টে রাখা একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পরও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App