×

জাতীয়

সাভারে হামলা

জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন আখতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন আখতার

ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতীয় সংসদে জানতে চেয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই মাস উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে আয়োজিত সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

তিনি অভিযোগ করেন, নেতারা মঞ্চে ওঠার আগ মুহূর্তে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

আখতার হোসেন আরও বলেন, বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে সমাবেশে বক্তব্য চলার সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে নেতাদের থানায় গিয়ে আইনগত সহায়তা নিতে হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে যখনই তারা কোনো কর্মসূচি পালন করেন, তখনই একটি পক্ষ তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর আগেও দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সাভারের সর্বশেষ ঘটনাটিও একই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, রাজনৈতিক সমাবেশের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো এবং জনসমাগমের মধ্যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকারের অবস্থান জানতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় সরকারের পক্ষ থেকে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

‘মেসির পাশে সবাই থাকে, রোনালদোর সঙ্গে পর্তুগাল নেই’

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনে ঘুষ নেয়ার দায়ে সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App