×

জাতীয়

ভারী বর্ষণে থানচিতে আটকে পড়া ৯০ পর্যটক উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

ভারী বর্ষণে থানচিতে আটকে পড়া ৯০ পর্যটক উদ্ধার

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের থানচির নাফাখুম, আমিয়াখুম, তিন্দুসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া ৯০ পর্যটককে নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪টায় রেমাক্রী ও পদ্মমুখ হয়ে থানচি পৌঁছান। তবে অন্যান্য পর্যটন কেন্দ্রে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে জানিয়েছেন থানচি টুরিস্ট গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

মামুনুর রশীদ জানিয়েছেন, উপজেলা প্রশাসনে নির্দেশনায় থানচি ঘাট হয়ে রেমাক্রী ও পদ্মমুখ এলাকায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়। নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উদ্ধারে একটি গাইডের টিম রওনা দেয়। পরে আটকে থাকা ধাপে ধাপে নৌকা যোগের মাধ্যমে বিকালে ৯০ জন পর্যটক পৌঁছান।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল জানান, যারা আমিয়াখুম ও নাফাখুমে যেসব পর্যটক আটকে ছিল, তাদের নিরাপদে থানচি সদরে আনা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ জন গাইড নিয়ে রোববার (৫ জুলাই) সকালে পর্যটকদের একটি দল থানচি সদর থেকে রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করে। পথে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়ে গেলে পর্যটক বহনকারী নৌযানগুলো সেখানে আটকে যায়। এ অবস্থায় পর্যটকরা নাফাখুমের পাশে রেমাক্রি এলাকায় আশ্রয় নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App