×

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

ছবি: সংগৃহীত

যাত্রীদের চলাচল আরো সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের অর্থায়নে পরিচালিত শাটল বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এসব রুটে যাত্রীরা সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এই সেবা বিশেষভাবে উপকারী হবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিনামূল্যের শাটল বাস সেবা, যা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ নীতিকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বিভিন্ন জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App