×

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খান। ছবি : সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। নিয়োগ কার্যকর হলে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন আইরিন খান।

২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আইরিন খান। ১৯৯৩ সালে এই পদ চালুর পর তিনিই প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পান।

আরো পড়ুন : সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যাপনা করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংস্থাটির ইতিহাসেও তিনিই প্রথম নারী মহাসচিব।

আইরিন খানের নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ও নাগরিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়েও কার্যক্রম সম্প্রসারণ করে। তাঁর উদ্যোগেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংস্থাটির প্রথম বৈশ্বিক প্রচারণা শুরু হয়।

তবে এ নিয়োগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

ডেঙ্গুতে প্রাণ ঝরল আরও ২ জনের, আক্রান্ত ৯৯৬

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App