×

জাতীয়

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

ফাইল ছবি

সরকার প্রশাসনের ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত ১৭২ কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন সংক্রান্ত পৃথক আদেশ এখনো জারি করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে পারবেন। কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তীকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সরকার সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্ম সচিব পদের সংখ্যা এক হাজার ৬১। এবারের পদোন্নতিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালায় আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা উপসচিব হিসেবে অন্তত পাঁচ বছর এবং সংশ্লিষ্ট ক্যাডারে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে অথবা উপসচিব পদে অন্তত তিন বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App