×

জাতীয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্টবাজির চেষ্টা চলছে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্টবাজির চেষ্টা চলছে

ছবি: ভোরের কাগজ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্টবাজির চেষ্টা চলছে। নির্বাচনকালীন ইশতেহারের ঘোষণা অনুযায়ী সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে যখন বদ্ধপরিকর, ঠিক তখনই এ মহা উদ্যোগ নিয়ে বিরোধী জোট ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজ জেলা পঞ্চগড়ে দেবীগঞ্জ-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে যাদের মুখে এ বিষয়ে কখনো কোনো কথা শোনা যায়নি, তারা এখন এটা নিয়ে আন্দোলনের কথা বলছে। এই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

এ সময় অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা, পঞ্চগড়কে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের কাছে পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা পরিষদের তত্ত্বাবধানে এডিপি বরাদ্দের আওতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে দেবীগঞ্জ-নীলফামারী সড়কে পঞ্চগড়ের প্রবেশদ্বারে নির্মাণ করা হচ্ছে এ গেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গুম দিবস সংসদ অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App