×

জাতীয়

ঢাকায় ৩ দিনের ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

ঢাকায় ৩ দিনের ট্রাভেল মার্ট শুরু ৩ সেপ্টেম্বর

ছবি : সংগৃহীত

বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করতে প্রথমবারের মতো ঢাকায় আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ট্রাভেল মার্টের আয়োজন করছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)। বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টি এক্সিবিটর, শতাধিক ট্যুরিজম স্টেকহোল্ডার এবং দেড় লাখ দর্শনার্থীর অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান এবং বোটোয়ার পরিচালনা পর্ষদের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে সম্ভাবনার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে আরো আকর্ষণীয় করে তুলছে।

এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদারের লক্ষ্যে বোটোয়া প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া মূলত দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) সেই বৃহত্তর ভিশনেরই বাস্তব প্রতিফলন। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, যা বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রথমবারের মতো বিটুবি (B2B) এবং বিটুসি (B2C) কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিটুবি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ, নেটওয়ার্কিং ও অংশীদারত্ব গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া আন্তর্জাতিক বায়ার-সেলার মিটিং ও বিজনেস নেটওয়ার্কিংয়ের আয়োজন করা হবে। এর মাধ্যমে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

এদিকে, বিটুসি (B2C) প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যসংক্রান্ত তথ্য ও আকর্ষণীয় অফার সরাসরি গ্রহণের সুযোগ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

গোলাম পরওয়ার চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ফিফা থেকে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App