×

জাতীয়

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

ছবি : সংগৃহীত

মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে বিবেচিত হবে, তা নিয়ে বিদ্যমান করসংক্রান্ত অস্পষ্টতা দূর করার দাবি জানিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি চিঠি দিয়ে বিজ্ঞাপন প্রচারকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এনবিআরের কাছে চিঠিটি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শনের দায়িত্বে থাকা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যানেক্স কমিউনিকেশনস। তবে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে বিদ্যমান অস্পষ্টতার কারণে এ খাতে কর নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, এনবিআরের বর্তমান এসআরও অনুযায়ী মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনকে ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ হিসেবে গণ্য করার সুযোগ নেই। তাদের মতে, এটি মূলত একটি নির্দিষ্ট বিজ্ঞাপন সেবা।

দাবির পক্ষে প্রতিষ্ঠানটি কয়েকটি যুক্তিও তুলে ধরেছে। তাদের ভাষ্য, মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থায়ী অবকাঠামো বা সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়। এটি নির্দিষ্ট একটি দর্শকগোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সেবা। এ ক্ষেত্রে ট্রেনের ওপর বিজ্ঞাপন সংস্থার কোনো একচ্ছত্র দখল বা নিয়ন্ত্রণও থাকে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের মেট্রোরেলসহ বিশ্বের বিভিন্ন দেশে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই বিবেচনা করা হয় এবং সেই অনুযায়ী কর আরোপ করা হয়।

অ্যানেক্স কমিউনিকেশনসের দাবি, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ ও ‘বিজ্ঞাপন সেবা’র ক্ষেত্রে ভ্যাটের হার ভিন্ন। ফলে সঠিক শ্রেণিবিন্যাস না থাকায় ব্যবসায়িক কার্যক্রম ও কর ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এ অস্পষ্টতা দূর হলে মেট্রোরেলের বিজ্ঞাপন খাত আরও সম্প্রসারিত হবে এবং রাজস্ব আদায় প্রক্রিয়াও সহজ হবে। তাই বিষয়টি দ্রুত স্পষ্ট করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং করসংক্রান্ত জটিলতা নিরসনের জন্য এনবিআরের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

ট্রাম্প ‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App