×

জাতীয়

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

রাজধানীর শিক্ষা ভবনের সামনে কর্মসূচি শেষ করে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের চলে যাওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান। এরপর পুলিশ ব্যারিকেড তুলে দিয়ে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর সড়ক খুলে দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, পরদিন পরীক্ষা থাকায় তারা আপাতত কর্মসূচি শেষ করেছেন। তবে তাদের দাবিগুলো বহাল থাকবে এবং পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সচিবালয় ও শিক্ষা ভবন এলাকা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার আওতাভুক্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সড়ক ছেড়ে চলে যাওয়ার পর ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App