×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ডেঙ্গু পরীক্ষার খরচ কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রাখা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিধি-৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২৮ জন। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ এবং মৃত্যু হয়েছিল ৫৮ জনের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় চলতি সময়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম। তবে এ পরিস্থিতিতে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ এখনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন: পে স্কেল ইস্যুতে আইএমএফের চাপ, শক্ত অবস্থানে সরকার

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে ১ লাখ ৬ হাজার ৬০০টি পরীক্ষার কিট মজুত রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৫ লাখ কিট যুক্ত হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত ১ লাখ স্যালাইন ব্যাগ সংরক্ষণ করা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোর প্রস্তুতির বিষয়েও তিনি কথা বলেন। জানান, প্রায় দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিকদের সঙ্গে বৈঠক করে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি নির্ধারিত হারে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার বিষয়েও তারা সম্মতি দিয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি আরো জটিল হলে তা মোকাবিলায় মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার প্রস্তুতিও রয়েছে। এছাড়া জেলা পর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সম্প্রসারণের কাজ চলছে। ইতোমধ্যে ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, মশা ছোট একটি পতঙ্গ হলেও ঘনবসতিপূর্ণ দেশে যত্রতত্র জমে থাকা পানিতে সহজেই বংশবিস্তার করে। অনেক সময় বাড়ির ভেতরে মশক নিধনকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো, মশারি ব্যবহার এবং ফুলহাতা পোশাক পরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App