×

জাতীয়

‘শিগগিরই ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

‘শিগগিরই ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ’

ফাইল ছবি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটি আধুনিক ও পেশাদার বাহিনীতে রূপান্তর, দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরো পড়ুন: নবম পে স্কেলে অনড় সরকার

প্রধানমন্ত্রী আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে সরকার।

তিনি বলেন, ‘আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতিবছর এই দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যেকোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুঁটি চেপেই হোক, যেকোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

সাধারণ মানুষের নিরাপত্তাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একজন কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী—প্রত্যেক নাগরিকই নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে চান। সেই প্রত্যাশা পূরণে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও পেশাদার করে তোলা হবে।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার

দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার

সাগরে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাগরে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App