×

জাতীয়

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

ছবি : সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।

কাতারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শোকবার্তা প্রদানকালে স্পিকার প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকার বলেন, আধুনিক কাতারের রূপকার হিসেবে শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদান এবং বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা দুই দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান উপস্থিত ছিলেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বুধবার (১৫ জুলাই) দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

উল্লেখ্য, কাতারের রাজপরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা জানাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংক্ষিপ্ত সরকারি সফরে দোহা যান। সফরকালে তিনি কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App