×

জাতীয়

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

ছবি : সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেনকে প্রায় ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সেই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

ভুক্তভোগীর অভিযোগ ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার

হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App