×

জাতীয়

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন।

অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে বাসায় নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে তার শারীরিক অবস্থার ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App