×

জাতীয়

একযোগে বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

একযোগে বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি

ছবি : সংগৃহীত

বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ১১ জন সহকারী অধ্যাপক এবং ১৭ জন প্রভাষক রয়েছেন।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ন থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়া, প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ পিডিএস (PDS) সিস্টেমে লগইন করে অবমুক্তি এবং নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব আবেদনের পরিপ্রেক্ষিতে এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App