×

জাতীয়

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা, ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

ছবি: সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটের কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে উজানের বৃষ্টিপাতের প্রভাবে এসব নদীর পানি আবার বাড়তে পারে। কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে দুই নদীরই পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা অববাহিকার বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি পয়েন্টে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন: লঘুচাপ আরো শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ ছাড়া ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতার টেবিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান

রয়টার্সের প্রতিবেদন মধ্যস্থতার টেবিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিশাদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিশাদ

অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের দুই নাগরিকসহ সহযোগী গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের দুই নাগরিকসহ সহযোগী গ্রেপ্তার

শিরোপার লড়াইয়ে মেসির সামনে যত রেকর্ডের হাতছানি

শিরোপার লড়াইয়ে মেসির সামনে যত রেকর্ডের হাতছানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App