×

জাতীয়

তথ্যমন্ত্রী

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। প্রয়োজনে রক্তের বিনিময়েও এই সম্প্রীতি রক্ষা করতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা একক ধর্ম বা একক সংস্কৃতির ধারণা প্রচার করে, তারা প্রকৃতির স্বাভাবিক নিয়ম ও বৈচিত্র্যের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ।

অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রতিশ্রুতিও তুলে ধরেন। এ সময় মহাত্মা ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ, জাতীয়করণ এবং সেখানে আধুনিক মন্দির নির্মাণের আশ্বাস দেন তিনি।

স্মরণসভা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App