×

জাতীয়

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা  চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানজট দূর করতে পাঁচ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কের পাশে, টুলবক্সে ও ওভারব্রিজে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এসব নির্দেশনা প্রচার করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।

আরো পড়ুন: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

সিএমপির ৫ নির্দেশনা যা রয়েছে:

-পুলিশের নাম ব্যবহার করে কোনো সিএনজিচালিত অটোরিকশায় টোকেন বিক্রি করা যাবে না। টোকেন বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের টোকেন প্রদর্শন করা হলে গাড়ি আটক করা হবে।

-সড়কে চলাচলের জন্য টাকার বিনিময়ে কোনো ধরনের টোকেন গ্রহণ না করতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অনুরোধ করা হয়েছে। অটোরিকশায় টোকেন প্রদানের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।

-যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে গাড়ি আটক করা হবে।

-গ্রাম সিএনজি অটোরিকশা ও ‘অনটেস্ট’ সিএনজি অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে গাড়ি আটক করা হবে।

আরো পড়ুন: শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

-ব্যাটারিচালিত অটোরিকশা মূল সড়কে প্রবেশ করলে, উল্টো পথে চলাচল করলে কিংবা সেতুতে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি আটক করা হবে।

এসব নির্দেশনা অমান্য বা নিয়ম ভঙ্গ করলে গাড়ি আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা

গোল্ডেন বুট ও বল কি খাঁটি  স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

গোল্ডেন বুট ও বল কি খাঁটি স্বর্ণের? এই অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App