×

জাতীয়

বাংলাদেশের পিএইচডিগুলো খতিয়ে দেখা উচিত : শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের পিএইচডিগুলো খতিয়ে দেখা উচিত : শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের পিএইচডি ডিগ্রিগুলোও খতিয়ে দেখা প্রয়োজন। তার অভিযোগ, কিছু পিএইচডিধারী ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করছেন।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে নিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছেন। একজন পিএইচডিধারী শিক্ষক তাকে ‘মন্ত্রী মিলন’ না বলে ‘পরীক্ষা মিলন’ বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ওই শিক্ষক কি বিনা পরীক্ষায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন?

তিনি বলেন, “বাংলাদেশের পিএইচডিগুলো খতিয়ে দেখা উচিত। কারণ কিছু পিএইচডিধারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করে যাচ্ছেন। তবে কেউ যদি ভালো উদ্যোগগুলো ব্যর্থ করে দিতে চায়, তরুণ প্রজন্ম তা সফল হতে দেবে না।”

শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রশ্নফাঁস ও নকল নিয়ে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, এসব অভিযোগের অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “যত ট্রলই করা হোক বা যত অপবাদই দেওয়া হোক, আমাদের দায়িত্ব পালনের পথ থেকে একচুলও সরানো যাবে না।”

সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি পক্ষ হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু করে, এরপর আন্দোলনের পরিবেশ তৈরি হয়। তবে তার দাবি, যারা ট্রল করেছেন তারা পরীক্ষার্থী নন। একইভাবে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যেও ঢাকার আইডিয়াল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কিংবা সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের কোনো পরীক্ষার্থী ছিলেন না। তার মতে, কিছু মানুষকে বিভ্রান্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল।

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন পর্বেও তিনি অংশ নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এবং নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App