×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের ইশতেহার বাস্তবায়নই কর্মকর্তাদের প্রধান কাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

সরকারের ইশতেহার বাস্তবায়নই কর্মকর্তাদের প্রধান কাজ

ছবি : সংগৃহীত

সিভিল সার্ভিসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে বিবেচনা করে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা বিভিন্ন কর্মসূচি আয়োজনের কোনো অর্থ নেই, যদি সেগুলো জনগণের বাস্তব কল্যাণে ভূমিকা না রাখে।

দেশের নীতিনির্ধারণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যেও ভুল উপস্থাপন করা হয়েছে। এ কারণে সঠিক নীতি প্রণয়নের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: জুলাই সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

অর্থনীতির ভিত্তি আরও মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারের ওপরও জোর দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

কুসংস্কারের কারণে মাঠে ফাইনাল দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

কুসংস্কারের কারণে মাঠে ফাইনাল দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

বিশ্বকাপ উন্মাদনায় কানায় কানায় পূর্ণ মুহসীন হল মাঠ

বিশ্বকাপ উন্মাদনায় কানায় কানায় পূর্ণ মুহসীন হল মাঠ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App