×

জাতীয়

সাইফুজ্জামানের ফ্ল্যাটে অভিযান

২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি

ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ধানীররাজ গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা গেছে, ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্সের চারটি বক্সসহ মোট আটটি ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজের তালিকা প্রস্তুত করা হয়েছে।

উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ পর্যালোচনায় দেখা গেছে, প্রতিটির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টা থেকে ফ্ল্যাটে প্রবেশ করে ইনভেন্টরির কাজ শুরু হয়। বিপুল পরিমাণ সামগ্রী থাকায় এ কার্যক্রম একদিনে শেষ হয়নি এবং পরদিনও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়।

গত ২ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আদালতের নির্দেশ অনুযায়ী গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রিসিভার হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, গুলশানের রোড-৬৬, ব্লক নর্থওয়েস্ট (বি), প্লট-১১-এর এ-৭ (৩ হাজার ৭৪৭ বর্গফুট) এবং বি-৭ (৩ হাজার ৮৩২ বর্গফুট) নম্বর ফ্ল্যাট আদালতের নির্দেশে দুদকের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

এ সময় ইনভেন্টরি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: ‘হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে’

এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। এছাড়া ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দ এবং যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App