×

জাতীয়

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, কোটি টাকা লোকসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, কোটি টাকা লোকসান

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ ছিলো। এর ফলে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় ১১ হাজারেরও বেশি বাতিল হওয়া টিকিটের মূল্য বাবদ যাত্রীদের প্রায় ৮৮ লাখ টাকা ফেরত দিতে হয়েছে। শুধু তাই নয়, এই অচলাবস্থার কারণে পরবর্তী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘অতিবৃষ্টির কারণে রেললাইন জলমগ্ন হয়ে পড়ায় গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত ছিল। এই পাঁচ দিনে যাত্রীদের অগ্রিম কেনা ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নিতে বাধ্য হয় রেল প্রশাসন। যার বিপরীতে ভুক্তভোগী যাত্রীদের মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হয়েছে।’

টিকিট রিফান্ডের এই তাৎক্ষণিক লোকসানের বাইরেও, ট্রেন বন্ধ থাকায় ওই দিনগুলোতে নতুন করে কোনো অগ্রিম টিকিট বিক্রি করা যায়নি। ফলে পরবর্তী ট্রিপগুলোতেও এই রুটে আশানুরূপ যাত্রী মেলেনি। একই সাথে, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কক্সবাজার সফর বাতিল করায় রেলওয়ের অন্যান্য দূরপাল্লার রুটগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘সাধারণত রেললাইনের ওপর চার ইঞ্চি পর্যন্ত পানি থাকলে ট্রেন চলাচল সম্ভব। কিন্তু এবার রেললাইন অন্তত দুই ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিলো।’

তিনি বলেন, ‘টানা তিন দিন রেললাইন পানির নিচে থাকায় পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে কিছুটা সময় লেগেছে। পরে ১২ জুলাই 'অ্যাডভান্সড পাইলটিং' বা সীমিত গতিতে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পাঁচ দিনের মধ্যে ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় প্রকৃত পরিচালনাগত ক্ষতি কিছুটা কম হয়েছে। তবে ভবিষ্যতে এই জনপ্রিয় রুটে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতে ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রায় ৫০০ মিটার রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে গেলেও অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ সময়ে ঢাকা–কক্সবাজার রুটের দুই জোড়া ট্রেন কেবল ঢাকা–চট্টগ্রাম পর্যন্ত চলাচল করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App