×

জাতীয়

মির্জা ফখরুল

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন ও প্রচলিত বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। তবে এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই সরকার ধাপে ধাপে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।”

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App