×

জাতীয়

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন জোনায়েদ সাকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন জোনায়েদ সাকি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি। সফরকালে উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করেন তিনি।

শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

সফরের অংশ হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘কার্যকর কর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জোনায়েদ সাকি।

সংলাপে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান গণসংহতি আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাকে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

ডা. শফিকুর রহমান দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App