×

জাতীয়

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

ছবি : সংগৃহীত

সরকার গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ধীরে ধীরে বেসরকারি খাতের হাতে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর মতে, এতে জবাবদিহিতা বাড়বে, বিল আদায় আরও কার্যকর হবে এবং গ্রাহকসেবার মান উন্নত হবে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও আর্থিকভাবে কার্যকর করতে বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় আনার বিষয়ে সরকার কাজ করছে। তিনি জানান, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সম্মতিও পাওয়া গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের ভূমিকা বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখা যেতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিতরণের কাজ বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হলে তা আরো কার্যকর হতে পারে। তিনি উদাহরণ হিসেবে ভারতের মুম্বাই ও দিল্লির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কথা উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশের উদ্যোক্তারাও এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম।

তিনি আরো বলেন, সরকার খুচরা পর্যায়ের ব্যবসা পরিচালনার জন্য উপযুক্ত নয়। বেসরকারি খাত যুক্ত হলে জবাবদিহিতা বাড়বে এবং বিল আদায় নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবসময় কেন সরকারকেই পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হবে। তাঁর মতে, বেসরকারি খাতকে এ সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং সরকারের ওপর চাপও কমবে।

বিতরণ ব্যবস্থার সম্ভাব্য বেসরকারিকরণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে ক্লাস্টারভিত্তিক বা গুচ্ছভিত্তিক রুফটপ সোলার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় বিনিয়োগকারীরা নিজেরাই সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবেন এবং ‘নেট মিটারিং’ পদ্ধতির মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছ থেকে বিনিয়োগের অর্থ আদায় করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্দ্বীপ চ্যানেলে ভাসমান ৪ নাবিক উদ্ধার

সন্দ্বীপ চ্যানেলে ভাসমান ৪ নাবিক উদ্ধার

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরকে ৭ বছরের কারাদণ্ড

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরকে ৭ বছরের কারাদণ্ড

এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানাল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানাল ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App