×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানাল ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানাল ইসি

ছবি : সংগৃহীত

আগামী অক্টোবরেই প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের তপশিল আগামী আগস্ট মাসে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা আশা করছি, আগামী আগস্টের মধ্যে তপশিল ঘোষণা করতে পারব এবং অক্টোবরেই প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কতটি ধাপে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্বল্প সময়ে যত বেশি নির্বাচন সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই কমিশন পরিকল্পনা করছে।

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন কোন প্রতিষ্ঠানের নির্বাচন হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বাস্তবতা বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানের নির্বাচন আগে শুরু হবে, সেটির পুরো প্রক্রিয়া শেষ করার দিকেই কমিশনের ঝোঁক থাকবে। তবে আদালতের কোনো নির্দেশনা বা আইনগত বাধ্যবাধকতা থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণের প্রশ্নেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তার ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, সেই অভিজ্ঞতা ও কার্যকর পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচনেও অনুসরণ করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচনে সহিংসতা নিয়ন্ত্রণে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলেও জানান তিনি। তার মতে, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে যে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, তা স্থানীয় সরকার নির্বাচনেও অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের নতুন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

এমপি নজরুলের আসন নিয়ে ইসির ব্যাখ্যা

এমপি নজরুলের আসন নিয়ে ইসির ব্যাখ্যা

পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজা, কারাগারে চেয়ারম্যানের স্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজা, কারাগারে চেয়ারম্যানের স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App