×

জাতীয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ছবি : সংগৃহীত

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকগুলোতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই হবে প্রধান দিকনির্দেশনা।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতেই ভবিষ্যতে দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে দুই দেশ অভিন্ন ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বাংলাদেশ-চীন অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট করিডোর, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়।

পরে বিকেলে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App