×

জাতীয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) মিজ্ ফরিদা খানমের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে সচিবের অনুমোদিত পদ ৬২টি। বর্তমানে কর্মরত রয়েছেন ৫৭ জন আর ৫টি পদ শূন্য। কর্মরতদের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন।

এরমধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশ নেন। আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় সাতজনকে অন্য উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয়। তারাও লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করেন।

সূত্র জানায়, কর্মরত বাকি পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের এ বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। আর একজনকে প্রশাসনিক কারণে অন্তর্ভুক্ত করা হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বদলি কার্যক্রমে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ বন্ধ করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছভাবে লটারির আয়োজন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি কার্যক্রম নিয়ম ও নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমেও কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের সুযোগ রাখা হয়নি।

তিনি আরো বলেন, ‘লটারির মাধ্যমে পদায়নের ফলে সবাই সমান সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরো বাড়বে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ উদ্যোগ অব্যাহত রাখবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App