×

জাতীয়

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী এবং মোহাম্মদপুর থানার একাধিক সূত্র জানায়, রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত হওয়ার পরও তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলায় তার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা ক্ষতস্থানে অন্তত ৪৩টি সেলাই দিয়েছেন। তার পিঠের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরেই হামলাটি হয়ে থাকতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App