×

জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

ছবি : সংগৃহীত

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে আমার কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

স্পিকার আরও জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, “যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকারও এ ধরনের পরিস্থিতিতে দায়িত্ব পালনের শপথ নিয়ে থাকেন। এটি শপথের অংশ হিসেবেই নির্ধারিত রয়েছে।”

মো. সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে স্পিকার বলেন, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে তিনি পদত্যাগ করেছেন। তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি রাষ্ট্রপতির সহযোগিতা ও শ্রদ্ধার কথাও উল্লেখ করেন স্পিকার।

এর আগে পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লিখেছেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন এবং শারীরিক-মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App