×

জাতীয়

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরো কার্যকর ও গতিশীল করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। এ বিষয়ে একমত হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সার্ককে আরো সক্রিয় করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মালে পৌঁছালে বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। পরে প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন খলিলুর রহমান।

আরো পড়ুন : সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সময় চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মালদ্বীপের প্রতি ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থকে গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই নেতা।

মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট মুইজ্জু। তিনি বলেন, দেশটির অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সাক্ষাতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। পরে খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া কূটনৈতিক সংবর্ধনায় অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App