×

জাতীয়

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এদিকে বিএনপি বলছে, দলীয় ফোরামে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের দাবি, এবার রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকেই অগ্রাধিকার দেওয়া হবে।

দলীয় সূত্রগুলোর মতে, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বিএনপি এবার অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে দীর্ঘদিনের মাঠের রাজনীতিতে পরীক্ষিত কাউকে রাষ্ট্রপতি করতে আগ্রহী। তাদের মূল্যায়ন, রাজনৈতিক সংকট মোকাবিলায় অভিজ্ঞ নেতৃত্ব ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই ন্যস্ত রয়েছে।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে এবং তিনি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকেই মনোনয়ন দেবেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বিতর্কিত কাউকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হবে না।

সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলটি নির্ধারিত সময়সীমার শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় না। স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পক্ষেই অবস্থান নিয়েছে তারা।

এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, এই মুহূর্তে বিশেষ অধিবেশন ডেকে নির্বাচন আয়োজনের প্রয়োজন দেখা দেয়নি।

আরো পড়ুন : সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির একাধিক সূত্রের ভাষ্য, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে। তবে কয়েকজন সাবেক আমলার নাম উঠলেও রাজনৈতিক নেতৃত্বকেই অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকেই বেছে নেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের হাইকমান্ড নেবে।

দলীয় সূত্রে আরো জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের একাডেমিক যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে প্রোফাইল প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এসব তথ্য পর্যালোচনার পর দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী দল রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি জানান, অচিরেই স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App