×

জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। 

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের।

এর আগে, বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি রওনা হন।

আরো পড়ুন: স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ সময় তার এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে কঠোর ও বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। 

সকালে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভেতরে ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দল স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দলের সদস্যরা সেখানে পৌঁছেছেন। পরিচ্ছন্নতাকর্মীরাও প্রধান ফটক ও অভ্যন্তরীণ প্রাঙ্গণ পরিষ্কারের কাজ শেষ করেছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাভারজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।’

তিনি জানান, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির বা অবৈধ যানবাহন চলাচল ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App