×

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী

বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

ছবি : সংগৃহীত

বাকস্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হলে জনগণ তা মেনে নেবে না।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সুগম করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টার জবাব বিএনপি রাজপথেই দেবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। পাশাপাশি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন, যা দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে পারে।

আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App