×

জাতীয়

ঢাকা সফরে আসছেন ইউএই প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

ঢাকা সফরে আসছেন ইউএই প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি শিগগিরই ঢাকা সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইউএই দূতাবাস।

আরো পড়ুন: সারজিস-পাটোয়ারীসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে অভিযোগ

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই সংকটাপন্ন মুহূর্তে বাংলাদেশের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। সম্প্রতি ঘটে যাওয়া হামলায় সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

চিঠিতে অর্থনৈতিক, সামাজিক ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন আমিরাতের রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি প্রথম সুযোগেই একটি সরকারি সফরে ঢাকা আসার ইচ্ছা প্রকাশ করেন। এই সফর দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সুসম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চিঠিতে আরো বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App