×

জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে আর কতদিন লাগবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

বেনজীরকে দেশে ফেরাতে আর কতদিন লাগবে?

ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বন্দি প্রত্যর্পণের প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চলছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আওতায় থাকা মামলাগুলোর প্রাথমিক নথি পর্যালোচনার পর দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত তথ্য ও আইনি নথিপত্র চেয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন বিবিসি বাংলাকে জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ প্রায় শেষ করেছে। সেগুলো শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের মাধ্যমে নথিপত্র দুবাই পুলিশের কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিকে, দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার সময় নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে অভিযোগ-সংক্রান্ত পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন, দুই দেশের আইনের সামঞ্জস্য, আদালতে গ্রহণযোগ্য নথি দাখিল এবং কার্যকর কূটনৈতিক যোগাযোগ।

আইনজীবীদের ভাষ্য, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় পুরো প্রক্রিয়াটি তুলনামূলক জটিল হতে পারে। বর্তমানে বাংলাদেশের এমন চুক্তি রয়েছে ভারত ও থাইল্যান্ডের সঙ্গে। ফলে এ ক্ষেত্রে বিদ্যমান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সুপ্রিম কোর্টের আইনজীবী ওলারা আফরিনের মতে, সংশ্লিষ্ট আদালত উপস্থাপিত তথ্য-প্রমাণ, আইনি প্রক্রিয়া এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং পরে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

অবসরের পর তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালে তিনি দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যান। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App